June 4, 2026, 3:15 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

মান্দায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি সংসদে, আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

অভয়নগর প্রতিবেদক

গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নওগাঁর মান্দা উপজেলা এলাকায় পল্লী চিকিৎসকদের জন্য একটি স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
বুধবার বাংলাদেশ জাতীয় সংসদ-এর প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এ দাবি তুলে ধরেন। তিনি বলেন, গ্রামীণ পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে পল্লী চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অধিকাংশ চিকিৎসক প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণবিহীন থাকায় সেবার মান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
সংসদে উপস্থাপিত তথ্যমতে, নওগাঁ জেলায় বর্তমানে প্রায় ৪ হাজার ৫০০ জন এবং শুধুমাত্র মান্দা উপজেলায় প্রায় ৪৫০ থেকে ৫০০ জন পল্লী চিকিৎসক কাজ করছেন। তাদের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
ডা. টিপু বলেন, “পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করা গেলে গ্রামীণ জনগোষ্ঠী আরও নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে।” এ লক্ষ্যে তিনি মান্দায় একটি স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য সরকারের জরুরি পদক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সংসদে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট মহলের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ স্বাস্থ্যখাতে গুণগত পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা পাবে।



ফেসবুক কর্নার