June 2, 2026, 4:35 pm
শিরোনাম :
ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা সড়কে ধান শুকানো: কৃষকের প্রয়োজন নাকি জননিরাপত্তার হুমকি?

” মুখোমুখি একা ” – রোখশানা রফিক

Reporter Name

 

২য় অধ্যায় – ২য় পর্ব

স্ট্রিং থিওরী মেলোডির মনে এতো গভীর ভাবে ছাপ ফেলেছে যে, ঘুমের জগতে তার অচেতন মন সেইসব বিষয়ই স্বপ্ন হিসাবে তার সামনে ধারাবাহিক ভাবে উপস্থাপন করছে। মেলোডি এবার নিজেকে দেখতে পেলো স্ট্রিং থিওরীর ২য় সূত্রের উপাদান হিসাবে।

স্বপ্নে সে দেখলো পৃথিবীর এক অচিন প্রান্তের সাগরের কোল ঘেঁষা পাহাড়ের বুকে সে ঝরে ঝরে পড়ছে বৃষ্টি হয়ে। পাহাড় চুড়োর হিমশীতল বাতাসে সে বৃষ্টি বিন্দু ছিটকে পড়ছে এদিক সেদিকে। আহা, কী সবুজ শ্যামলিমা ঘেরা প্রকৃতি। বৃষ্টি হয়ে ঝরে পড়া মেলোডি দেখতে পেলো, পাহাড়ের খাঁজে খাঁজে ফুটে আছে বহুবর্ণের উজ্জ্বল রঙীন অর্কিড, আর নাম না জানা নানান জাতের পাহাড়ি ফুল। বৃষ্টির তোড়ে কেঁপে কেঁপে উঠছে সেসব ফুলদল। কিন্তু আহা, কিছু কিছু পাহাড়ি ফুল আবার ঝরে যাচ্ছে এলোমেলো বৃষ্টির ছোঁয়া লেগে। ঝরে পড়া ফুলগুলোর জন্য মায়া লাগলো বৃষ্টি মেয়ে মেলোডির।

সেখান থেকে ছেড়া ছেড়া ভেসে যাওয়া, মেঘের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, অনেক নীচের সমুদ্র সৈকত ঢেকে গেছে বৃষ্টির সাদা আবরণে। দেখে কুয়াশা কিংবা ধোঁয়াশা মনে হলেও আসলে এর কোনোটি নয় তা। জাস্ট বৃষ্টির ফোটায় বোনা মেঘ রঙা জীবন্ত এক পর্দা সেটা।

ওমা! এরপরই মেলোডি নিজেকে আবিষ্কার করলো এক হসপিটালের আইসিইউ তে। মূমুর্ষু এক রোগীর হাতে লাগানো ক্যানোলার ব্লাড ট্রান্সফিউশন ব্যাগে। ফোটা ফোটা রক্তবিন্দু হয়ে হাজারটা মেলোডি ঢুকে পড়ছে রোগীর শরীরে। চেতনা হীন সে রোগী বুঝতে পারছে না তার শরীরের ভেতরে রক্তবিন্দু হয়ে প্রবেশ করা মেলোডির অস্তিত্ব। কিন্তু মেলোডি নিজে স্পষ্ট দেখতে পাচ্ছে রোগীর হাতের শিরা বেয়ে সে ঢুকে পড়েছে রোগীর হৃৎপিন্ডে। সেখান থেকে স্নান না করা মেলোডি বিন্দু গুলোকে আটকে দিচ্ছে হার্টের কিছু ভালভ। আর স্নান সেরে আসা মেলোডি বিন্দু গুলো অলিন্দ-নীলয়, ধমনী, শিরা-উপশিরায় ছড়িয়ে পড়ছে অচেতন রোগীর সারা দেহে।



ফেসবুক কর্নার