June 4, 2026, 3:17 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর পরিকল্পনা

অভয়নগর প্রতিবেদক

আগামী ছয় মাসের মধ্যে দেশের ১০ হাজার ৫৬৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালুর পরিকল্পনার কথা জানানো হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরা হয়।
জবাবে জানানো হয়, ডিজিটাল শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনে সহায়তা করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের কারিগরি ও মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীরা সহজেই অনলাইনভিত্তিক শিক্ষা, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সেবার সঙ্গে যুক্ত হতে পারবে।
এ উদ্যোগ বাস্তবায়নের ফলে শিক্ষা খাতে ডিজিটাল বৈষম্য কমবে এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।



ফেসবুক কর্নার