June 4, 2026, 1:12 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

পূর্ব নাখালপাড়ায় ইভটিজিংয়ের অভিযোগ: নিরাপত্তা জোরদারে স্থানীয়দের ঐক্যবদ্ধ অবস্থান

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

রাজধানীর পূর্ব নাখালপাড়া এলাকায় ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে নূরানী মসজিদ নাখালপাড়া সংলগ্ন এলাকায় কিছু উচ্ছৃঙ্খল তরুণের বিরুদ্ধে নারী পথচারীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য ও হয়রানির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর শিক্ষার্থীদের পড়াতে যাওয়া নারী ও ছাত্রীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ ধরনের ঘটনার কারণে অভিভাবক ও সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে।
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, ইভটিজিং, মাদকসেবন ও অন্যান্য অসামাজিক কার্যক্রম প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক মূল্যবোধ জোরদার করা অত্যন্ত জরুরি।
স্থানীয় বাসিন্দারা একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন এবং এলাকায় যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।



ফেসবুক কর্নার