August 4, 2026, 2:11 pm
শিরোনাম :
ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা সহযোগিতা পেলে প্রতিবন্ধীদের জীবন বদলে যাবে: এডিসি জাহাঙ্গীর আলম

Reporter Name

 

আবদুল্লাহ আল বিন জুবায়ের, কুষ্টিয়া জেলা
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম বলেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিলে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনধারা বদলে যেতে পারে। তিনি বলেন, “প্রতিবন্ধীরা আমাদের সন্তান। তারা সমাজের বোঝা নয়; সুযোগ পেলে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম।”
বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডিসি জাহাঙ্গীর আলম বলেন, যে পরিবারে একজন প্রতিবন্ধী সদস্য থাকে, তাদের সংগ্রাম কেউ উপলব্ধি করতে পারে না। মানবিক দৃষ্টিতে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালে তারাও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। প্রতিবন্ধীদের উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি, চাকরির কোটা বাস্তবায়ন, কারিগরি প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। এ বিষয়ে তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট উচ্চমহলের সঙ্গে কথা বলেছেন বলেও উল্লেখ করেন।
সভায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, শহর সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. মো. আরিফুল হক, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের কর্মকর্তা শামীম রেজা এবং রতনা-হিরা-পারভেজ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও সাদা ছড়ি বিতরণ করা হয়



ফেসবুক কর্নার