August 4, 2026, 2:10 pm
শিরোনাম :
ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার

যশোরের কেশবপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার

Reporter Name

আবু জর গিফারি কেশবপুর যশোর প্রতিনিধ।
যশোরের কেশবপুর থানাধীন আলতাপোল ও ভোগতি গ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভোগতি গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীর (৪০), জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), মূলগ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল (২২) এবং আলতাপোল গ্রামের নজির বিশ্বাসের ছেলে উজ্জ্বল (৩৮)—এই চারজনকে গ্রেফতার করা হয়।
সেনাবাহিনীর দল অভিযুক্তদের ঘর থেকে বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), পিস্তলের গুলি, ম্যাগাজিন, দেশিয় দা, খুর, রামদা, চায়নিজ কুরাল, চাপাতি, ইলেকট্রিক শক মেশিন, টাকা গোনার মেশিন, খালি মদের বোতল, অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন, গাঁজা সেবনের সরঞ্জাম, ৩০ পিস ইয়াবা এবং প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেফতার চারজনকে কেশবপুর থানায় হস্তান্তর করা হয় এবং সেখান থেকে আইনগত প্রক্রিয়া শেষে তাদের যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সেনাবাহিনীর এ অভিযান এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং স্থানীয়রা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার