June 24, 2026, 9:08 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

তেজগাঁও শিল্পাঞ্চলে অবৈধ পার্কিংয়ে সড়ক দখল, চরম যানজটে ভোগান্তি

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবৈধ ট্রাক পার্কিং ও জ্বালানি নিতে মোটরসাইকেলের দীর্ঘ লাইনের কারণে সড়কের বড় অংশ দখল হয়ে পড়েছে। এতে তীব্র যানজট, বিশৃঙ্খলা এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
সরেজমিনে দেখা যায়, পণ্যবাহী ট্রাকগুলো নির্ধারিত স্থানে না রেখে সড়কের মাঝামাঝি অংশেই পার্কিং করা হচ্ছে। পাশাপাশি নিকটবর্তী জ্বালানি স্টেশনে তেল নেওয়ার জন্য মোটরসাইকেলের দীর্ঘ সারি সড়কের একটি বড় অংশ দখল করে রাখছে। ফলে সড়ক সংকুচিত হয়ে পড়ায় অন্যান্য যানবাহনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এ অবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে প্রতিদিন অফিসগামী মানুষ, পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে যানজটের কারণে জরুরি যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, সড়কে এভাবে অবৈধ পার্কিং এবং জ্বালানি নেওয়ার অগোছালো সারি তৈরি হওয়া ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাকে নির্দেশ করে। যথাযথ তদারকি ও নিয়ন্ত্রণ না থাকায় পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে।
সচেতন মহল দ্রুত অবৈধ পার্কিং উচ্ছেদ, সড়ক দখলমুক্ত করা এবং জ্বালানি স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। অন্যথায় এ এলাকার যানজট ও জনভোগান্তি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।



ফেসবুক কর্নার