June 24, 2026, 9:07 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

জ্বালানি দাম বাড়ায় ভাড়া নির্ধারণে বিতর্ক, কমিটি পুনর্গঠনের দাবি

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধির পর গণপরিবহন ভাড়া নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে বাস ও লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে সংগঠনটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি জমা দেয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে ভাড়া নির্ধারণ প্রক্রিয়া মালিক-শ্রমিকনির্ভর হওয়ায় যাত্রীদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে।
সংগঠনটির অভিযোগ, ভাড়া নির্ধারণে যাত্রী ও ভোক্তা প্রতিনিধিদের অংশগ্রহণ না থাকায় কাঠামো একপাক্ষিক হয়ে পড়েছে। এর ফলে অতিরিক্ত ভাড়া আদায়, অনিয়ম ও জনভোগান্তি বেড়েছে।
যাত্রী কল্যাণ সমিতি দাবি জানায়, নতুন করে ভাড়া নির্ধারণের আগে বর্তমান কমিটি পুনর্গঠন করে সেখানে বিশেষজ্ঞ, ভোক্তা প্রতিনিধি ও যাত্রী সংগঠনের সদস্যদের অন্তর্ভুক্ত করতে হবে। এতে ভাড়া নির্ধারণ প্রক্রিয়ায় ভারসাম্য ও স্বচ্ছতা নিশ্চিত হবে।
স্মারকলিপিতে আরও বলা হয়, নতুন সরকার যেন স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় ভাড়া নির্ধারণ করে, সে প্রত্যাশা জনগণের।
বিশ্লেষকদের মতে, জ্বালানি মূল্যবৃদ্ধির পর পরিবহন ভাড়া ইস্যু এখন জনদুর্ভোগ ও নীতি-স্বচ্ছতার গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হয়েছে।



ফেসবুক কর্নার