June 4, 2026, 2:17 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

ভাড়া বাড়াতে ‘নো-টলারেন্স’: সরকারি সিদ্ধান্ত ছাড়া অতিরিক্ত আদায় নিষিদ্ধ

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

ডিজেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে বাসভাড়া বাড়ানোর একতরফা উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সরকারি সিদ্ধান্ত ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় না করতে পরিবহন মালিকদের প্রতি স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, বর্তমানে নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অতিরিক্ত অর্থ আদায় সম্পূর্ণ অননুমোদিত এবং দেশের সব রুটে এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পরিবহন খাত বর্তমানে বাড়তি ব্যয়ের চাপের মুখে রয়েছে। লিটারপ্রতি ডিজেলের দাম বৃদ্ধি, ডলারের ঊর্ধ্বগতির কারণে যন্ত্রাংশ আমদানির খরচ বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় খাতটি আর্থিক চাপে পড়েছে। এতে অনেক পরিবহন মালিক লোকসানের আশঙ্কা করছেন।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি ও আমদানি ব্যয় বৃদ্ধির ফলে সৃষ্ট ব্যয়চাপ সরাসরি ভাড়ার ওপর প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে বাস্তব খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া পুনঃনির্ধারণের দাবি জানিয়েছেন তারা।
তবে যাত্রীস্বার্থ বিবেচনায় সরকারিভাবে অনুমোদন ছাড়া ভাড়া না বাড়ানোর নির্দেশনা তাৎক্ষণিকভাবে বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে টেকসই ও বাস্তবসম্মত ভাড়া কাঠামো নির্ধারণে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।



ফেসবুক কর্নার