June 3, 2026, 11:07 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

স্লো-ওভার রেটে জরিমানা, সিরিজ নির্ধারণের আগে চাপে বাংলাদেশ

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

মিরপুরে দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরালেও স্লো-ওভার রেটের কারণে জরিমানায় পড়েছে বাংলাদেশ দল। নির্ধারিত সময়ের চেয়ে ধীরগতিতে বোলিং করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে।
আইসিসির আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ের চেয়ে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য ৫ শতাংশ জরিমানা করা হয়। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দুই ওভার কম করায় এই শাস্তি দেওয়া হয়। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দোষ স্বীকার করায় আলাদা শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচ পরিচালনায় থাকা আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা স্লো-ওভার রেটের বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শাস্তি অনুমোদন করেন।
ম্যাচ চলাকালে এর প্রভাবও দেখা যায়। নিউজিল্যান্ডের ইনিংসের শেষদিকে নির্ধারিত ওভার কম হওয়ায় বাংলাদেশকে অতিরিক্ত একজন ফিল্ডার বৃত্তের ভেতরে রাখতে হয়, যা বোলিং পরিকল্পনায় চাপ তৈরি করে। তবুও বাংলাদেশ ১৯৮ রানে প্রতিপক্ষকে অলআউট করে এবং পরে ৬ উইকেটের জয় পায়।
এই জয়ে সিরিজে সমতা এলেও শেষ ম্যাচের আগে শৃঙ্খলাজনিত বিষয়টি নতুন করে চাপ তৈরি করেছে। আগামী ম্যাচে সিরিজ নির্ধারণের পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।



ফেসবুক কর্নার