May 14, 2026, 10:32 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু

অভয়নগর প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট খোলার উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় ছাত্রশক্তি। শিক্ষার্থীদের সহজে ব্যাংকিং সুবিধার আওতায় আনতে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
উদ্যোগটির আওতায় শিক্ষার্থীরা কোনো ধরনের ফি ছাড়াই সহজ প্রক্রিয়ায় পূবালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারছেন। এজন্য আবেদনকারীদের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, নমিনির দুই কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা স্টুডেন্ট আইডির কপি জমা দিতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, বিশেষ বৃত্তির জন্য সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের ২৩ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ব্যাংক-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের সুবিধার্থে এই ফ্রি ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হয়েছে।
জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, “সম্পূরক বৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীরা যেন নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে ব্যাংক তথ্য জমা দিতে পারে, সে উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি জানান, ইতোমধ্যে ৩৫০ জনেরও বেশি শিক্ষার্থী এ সেবা গ্রহণ করেছেন এবং আগামী কয়েকদিন কার্যক্রম চলমান থাকবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের আর্থিক লেনদেন সহজ করা এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ সহজ করবে।



ফেসবুক কর্নার