June 4, 2026, 2:17 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্ট ও বারে অভিযান চালিয়ে বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ ১৪০ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্ট ও বারে এ অভিযান পরিচালনা করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেখানে অবস্থানরত নারী-পুরুষদের আটক করা হয়। তাদের মধ্যে অনেকে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আনাগোনা ছিল এবং সেখানে অনিয়মের অভিযোগও ছিল। অভিযানের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক ও অপরাধ প্রবণতা কমে আসবে বলে তারা আশা করছেন।



ফেসবুক কর্নার