June 24, 2026, 7:41 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয়

অভয়নগর প্রতিবেদক

‘প্রাণিসম্পদের উন্নয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষা’ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী পালিত হয়েছে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর বিএআরসি মিলনায়তনে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালেই র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভেটেরিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর সভাপতি প্রফেসর ড. মো. মাহাবুব আলমের সভাপতিত্বে এবং মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলায়ার হোসেন। এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেটেরিনারিয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এ খাতের আধুনিকায়নে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি বলেন, ‘ওয়ান হেলথ’ ধারণা বাস্তবায়নে ভেটেরিনারিয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় তাদের অবদান অপরিসীম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. আরিফুল ইসলাম। তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও রোগ নিয়ন্ত্রণে ভেটেরিনারি সেবার গুরুত্ব তুলে ধরেন।
সভাপতির সমাপনী বক্তব্যে প্রফেসর ড. মাহাবুব আলম ভেটেরিনারিয়ানদের পেশাগত মানোন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



ফেসবুক কর্নার