June 4, 2026, 1:12 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এসব ঘটনা ঘটে।
এর মধ্যে গাইবান্ধা জেলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। জেলার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় মোট ৫ জন নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দহবন্দ গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে ৩ জন কৃষকের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। একই সময়ে সাঘাটা উপজেলায় ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোবার আলী নামের এক বৃদ্ধ নিহত হন। এছাড়া ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে ঘোড়ার গাড়ি নিয়ে যাওয়ার সময় বজ্রাঘাতে মানিক মিয়া নামে আরেক ব্যক্তি প্রাণ হারান।
এদিকে দেশের অন্যান্য জেলাতেও একই সময়ে বজ্রপাতে আরও প্রাণহানির ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সূত্রে জানা গেছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অপ্রয়োজনে খোলা জায়গায় অবস্থান না করা এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।



ফেসবুক কর্নার