August 4, 2026, 3:18 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

খড়ের গাঁদা বিপুল পরিমাণ ভারতীয় ডাব সাবান জব্দ

Reporter Name

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকা থেকে ৮৯টি কার্টনে ৬ হাজার ৪০৬ পিস ভারতীয় ডাব সাবান জব্দ করেছে বিজিবি। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-র গোপন সংবাদের ভিত্তিতে বড়ইকুচি পশ্চিমপাড়া এলাকা থেকে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, তথ্যের ভিত্তিতে কর্ণজোড়া সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় আব্দুল বারেকের ছেলে গোলাম রব্বানীর বাড়ির খড়ের গাঁদা থেকে এসব সাবান জব্দ করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পথ দিয়ে এসব সাবান এনে বাড়িতে মজুদ করা হয়েছিল। জব্দকৃত সাবানের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮৪ হাজার ৩৬০ টাকা।
বিজিবি কর্ণজোড়া বিওপির সুবেদার ফুল মিয়া জানিয়েছেন, জব্দকৃত সাবান উদ্ধার করে বিজিবির ক্যাম্পে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় যারা জড়িত তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।



ফেসবুক কর্নার