June 4, 2026, 1:45 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

রাজধানীর আবাসিক এলাকায় বেপরোয়া অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

মুনতেশাম হোসেন স্টাফ রিপোর্টার ঢাকা

রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় অটোরিকশার সংখ্যা ও বেপরোয়া চলাচল দিন দিন বেড়ে যাওয়ায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুতগতি, অনিয়ন্ত্রিত চলাচল এবং চালকদের দক্ষতার অভাবের কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্করা।
সম্প্রতি রাজধানীর রামপুরা সংলগ্ন বনশ্রী এলাকায় সরেজমিনে দেখা গেছে, সরু সড়কে অটোরিকশার অতিরিক্ত চাপ ও বেপরোয়া গতির কারণে বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যত্রতত্র পার্কিং, হঠাৎ মোড় নেওয়া এবং ত্রুটিপূর্ণ ব্রেকিংয়ের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ বলেন, “একসময় বনশ্রী ছিল নিরাপদ আবাসিক এলাকা। এখন অটোরিকশার কারণে শিশুদের বাইরে খেলতে দেওয়া যায় না, বয়স্কদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।”
স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ অটোরিকশা লাইসেন্সবিহীন এবং চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণ নেই। ফলে এসব যানবাহন জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এছাড়া রাতের বেলায় কিছু চালকের বেপরোয়া আচরণ পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
এলাকাবাসী আরও জানান, মেরাদিয়া, বনশ্রী ও রামপুরার বিভিন্ন অলিগলিতে অটোরিকশার অবৈধ গ্যারেজ গড়ে উঠেছে। এসব গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগও রয়েছে, যা জাতীয় গ্রিডের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
বিশেষজ্ঞরা বলছেন, আবাসিক এলাকায় অটোরিকশার জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ, কঠোর গতিনিয়ন্ত্রণ এবং চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা জরুরি। পাশাপাশি অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনারও তাগিদ দিয়েছেন তারা।
দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আবাসিক এলাকার নিরাপত্তা ও বসবাসযোগ্যতা আরও কমে যাবে বলে আশঙ্কা করছেন নগরবাসী।



ফেসবুক কর্নার