August 4, 2026, 3:18 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

কুষ্টিয়ায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা

Reporter Name

আবদুল্লাহ আল বিন জুবায়ের
কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ায় নবাগত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিনের সঙ্গে গণমাধ্যম কর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় নবাগত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন বলেন, “কুষ্টিয়া একটি ঐতিহ্যবাহী জেলা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করা, মাদক ও অপরাধ দমন, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।” তিনি আরও জানান, পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেলে অপরাধ দমন আরও সহজ হবে।
গণমাধ্যম কর্মীরা জেলার গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, গ্রামীণ অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নিরাময়, সাংবাদিক নিরাপত্তা এবং তদন্ত কার্যক্রম দ্রুততর করার বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। পুলিশ সুপার সেসব প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতার আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর সাধারণ -সম্পাদক আবু জুবায়ের মনি রিপন জ্যেষ্ঠ সাংবাদিকরা। বক্তারা নবাগত এসপিকে স্বাগত জানিয়ে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে আশা প্রকাশ করেন।
মতবিনিময় শেষে কেক কাটা হয়। পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জোরদার করে কুষ্টিয়াকে অপরাধমুক্ত ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।



ফেসবুক কর্নার