August 4, 2026, 3:20 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

খুলনা সিটি ইন হোটেলে চ্যানেল এস সেভেন এর আত্মপ্রকাশ অনুষ্ঠিত 

Reporter Name

মোঃ মামুন মোল্লা খুলনা
খুলনায় চ্যানেল এস সেভেন এর আত্মপ্রকাশ অনুষ্ঠান সিটি ইন ইন্টারন্যাশনাল হোটেলে ৭ ডিসেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এ্যাড মোঃ মনিরুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের  শূরা সদস্য ও খুলনা মহানগর এর  সেক্রেটারী এ্যাড শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক শেখ আবু আসলাম বাবু, চ্যানেল এস সেভেন এর উপদেষ্টা এ্যাড মোঃ বাবুল হাওলাদার।চ্যানেল এস সেভেন এর চেয়ারম্যান শেখ শাহীন এর সভাপতিত্বে এবং ইফফাত সানিয়া ন্যান্সির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এস সেভেন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন । পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়। অতিথিরা পদ্মা সরিয়ে চ্যানেল এস সেভেন এর শুভ উদ্বোধন করেন। সমাজসেবা ও সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। নৈশ ভোজ ও ফটো সেশন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



ফেসবুক কর্নার