March 7, 2026, 3:57 pm
শিরোনাম :
তজুমদ্দিনে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই সাংবাদিকের উপর হামলার  গারো পাহাড় ধ্বংসের পথে: ঝিনাইগাতীর গজনী বিটে নির্বিচারে শাল গাছ নিধনের অভিযোগ কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ লাইফ কেয়ার মেডিকেল সেন্টার সিলগালা, দুই লাখ টাকা জরিমানা পুঠিয়া উপজেলা প্রশাসনের বাজার তদারকি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান অব্যাহত শিক্ষার্থীদের জন্য ট্রলার উপহার, সুন্দরবন ভ্রমণের স্টেকহোল্ডারদের মাঝে ডাস্টবিন বিতরণ দৈনিক অভয়নগর পত্রিকায় সংবাদ প্রকাশের পর,  মণিরামপুরে শীর্ষ মাদক কারবারি আলীম গ্রেফতার, লেনদেন চলছে সহকারীর মাধ্যমে জয়পুরহাটে ছাত্রশিবিরের উদ্যোগে ‘ঐতিহাসিক বদর দিবসের শিক্ষা’ শীর্ষক সেমিনার দুবাই বিমানবন্দরে আংশিকভাবে বিমান চলাচল শুরু

ঝিনাইদহে ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করলো সড়ক ও জনপথ বিভাগ

Reporter Name

মোঃ আবু সাইদ শওকত আলী,
ঝিনাইদহ প্রতিনিধি-ঃ
ঝিনাইদহে অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করেছে সড়ক ও জনপথ বিভাগ। রবিবার (০৭ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এর নেতৃত্বে পৌর শহরের কাঞ্চনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবির, সহকারী প্রকৌশলী স্বজন ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসান আল মামুন, রাকিব আহমেদ, সার্ভেয়ার মোঃ সোহেল রানা, র্যাব, ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে, পৌর এলাকার কাঞ্চনপুর মৌজায় ১৩১ শতাংশ জমি অধিগ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ। উক্ত জমিটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ ও যানবাহন পার্কিং করে আসছিলো। এসকল স্থাপনা সরিয়ে নিতে নোটিশ প্রদান ও পত্রিকায় গণ বিজ্ঞপ্তি প্রকাশ এবং মাইকিং করা হলেও এসকল স্থাপনা সরিয়ে নেয়নি অনেকেই। সর্বশেষ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান বলেন, সড়ক বিভাগের অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জায়গা দীর্ঘদিন যাবৎ দখল করে ট্রাক টার্মিনাল করা হয়েছিল। জায়গাটি বিভিন্ন সময়ে উচ্ছেদ করা হয়েছে আবার তা দখল হয়ে গিয়েছে। আমরা পত্রিকায় গণ বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিং করেছি। আমরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজকে সকল প্রকার অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদ করতে সফল হলাম



ফেসবুক কর্নার