April 24, 2026, 1:12 pm
শিরোনাম :
আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ শিবচরে সিএসএস-এর ফ্রি চিকিৎসা সেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতিমালার কড়াকড়ি: চাপে বাংলাদেশের অর্থনীতি সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ

দেবহাটায় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name

রিয়াজুল ইসলাম আলম, দেবহাটা প্রতিনিধি
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত কয়েকদিনের শৈত্যপ্রবাহে এলাকায় তীব্র শীত নেমে আসায় অসহায় মানুষের কষ্ট বেড়ে যায়। এ পরিস্থিতিতে তাদের শীতের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যে সোমবার ৮ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় ক্লাব চত্বরে শীতবস্ত্র (কম্বল) বিতরণের আয়োজন করে দেবহাটা রিপোর্টার্স ক্লাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা। ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার মণ্ডল এবং দেবহাটা সদর ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা শাখার সাবেক আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে. এম. রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, প্রচার সম্পাদক আবুল হাসান, দেবহাটা জামায়াতের প্রশাসনিক কর্মকর্তা ফয়েজুল ইসলাম এবং রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য আবু সাঈদসহ স্থানীয় সুধীজন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের সহায়তায় সমাজের বিত্তবানসহ সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসা উচিত। তিনি বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক উদ্যোগে মানবিক কার্যক্রম পরিচালনা করলে সমাজের বঞ্চিত মানুষ উপকৃত হয়। তিনি এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়ার জন্য দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান।



ফেসবুক কর্নার