August 4, 2026, 3:18 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

সাতক্ষীরা কাটিয়া আমতলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Reporter Name

সাতক্ষীরা প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরার কাটিয়া নবনূর এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতা–কর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুবদলের সদস্য সচিব মাছুম রানা সবুজ, প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় শুধু বিএনপি নয়, সমগ্র দেশের মানুষ দোয়া করছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাব।”
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য মাছুম বিল্লাহ শাহিন, সাবেক জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ওলামাদলের সেক্রেটারি সাইফুল্লাহ কাফী, আর শেষ মোনাজাত পরিচালনা করেন ওলামাদলের আহবায়ক মাওলানা আনিসুর রহমান, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।



ফেসবুক কর্নার