April 24, 2026, 2:25 pm
শিরোনাম :
কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ শিবচরে সিএসএস-এর ফ্রি চিকিৎসা সেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ

কালিগঞ্জের খূড়মীতে ব্রিজ ধসে চরম,জনদুর্ভোগ 

Reporter Name

মোঃ মহাসিন, সাতক্ষীরা (কালিগঞ্জ) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জের সীমান্তবর্তী খূড়মী এলাকায় বিজিপি ক্যাম্পে যাওয়ার একমাত্র চলাচলের রাস্তার ব্রিজ হঠাৎ ভেঙে ধানবোঝাই একটি ভ্যান খালে পড়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। তবে বড় ধরনের প্রাণহানি ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ভ্যানটি ধান নিয়ে বাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল। ব্রিজের ওপর উঠতেই ব্রিজের একপাশ ধসে পড়ে ভ্যানটি উল্টে খালে পড়েছে। ভ্যানচালক আহত হন, কিন্তু স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন।
দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রিজটির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয়রা জানিয়েছেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন সাধারণ মানুষ, কৃষিপণ্য ও বিজিপি ক্যাম্পের যাতায়াত হয়।
স্থানীয় বাসিন্দা এমদাদুল ইসলাম বলেন, “ব্রিজটি অনেকদিন ধরেই নড়বড়ে ছিল। বারবার জানিয়েও কেউ গুরুত্ব দেয়নি। আজ বড় দুর্ঘটনা না হলেও এর দায় কে নেবে?”
এদিকে ব্রিজ ভেঙে পড়ায় ওই এলাকায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সাধারণ মানুষ ও কৃষকরা ভোগান্তিতে পড়েছেন এবং দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার