June 27, 2026, 3:41 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯

সুনামগঞ্জে সড়কে বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ

তরিকুর রহমান কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর বাজার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও গুরুত্বপূর্ণ এই সড়কটির দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, অন্তত ১০ থেকে ১৫ বছর ধরে সড়কটিতে উল্লেখযোগ্য কোনো সংস্কার কাজ হয়নি। অথচ এই সড়ক দিয়ে দিরাইসহ আশপাশের আরও দুই উপজেলার প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে।
সরেজমিনে দেখা গেছে, মাটির এ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও কাদা জমে রয়েছে। কোথাও কোথাও পুরো রাস্তা কাদায় পরিণত হওয়ায় যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়।
হোসেনপুর বাজারের ব্যবসায়ী আবদুল করিম বলেন, “রাস্তার খারাপ অবস্থার কারণে বাইরের লোকজন বাজারে আসতে চায় না। এতে আমাদের ব্যবসা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। জরুরি রোগী পরিবহন করাও কঠিন হয়ে পড়েছে।”
স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক উপজেলার মানুষ চলাচল করে। কিন্তু বছরের পর বছর কোনো সংস্কার হয়নি। আমরা চরম ভোগান্তিতে আছি।”
শিক্ষার্থীরাও জানান, বর্ষার সময় স্কুলে যাওয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। কাদার কারণে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলার কারণে সড়কটির এই বেহাল দশা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রশ্ন—স্বাধীনতার এত বছর পরও যদি একটি গুরুত্বপূর্ণ সড়কের এমন অবস্থা থাকে, তাহলে উন্নয়নের সুফল তারা কবে পাবে?



ফেসবুক কর্নার