June 27, 2026, 3:43 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এমপি জালালউদ্দিন

হুমায়ুন কবির কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়নে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বোরো ধানচাষীদের খোঁজখবর নিতে এবং সহায়তার আশ্বাস দিতে এলাকাটি পরিদর্শন করেছেন সংসদ সদস্য জালালউদ্দিন।
রোববার (৩ এপ্রিল) দুপুরে তিনি বনগ্রাম ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমীন মাসুদ, সাধারণ সম্পাদক পিন্টু এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে এমপি জালালউদ্দিন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কৃষকদের পাশে দাঁড়ানো হচ্ছে। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, “আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় কৃষকরা তাদের দুর্দশার কথা তুলে ধরে দ্রুত সহায়তা কামনা করেন।



ফেসবুক কর্নার