June 27, 2026, 3:42 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯

টানা বর্ষণে মোরেলগঞ্জে তরমুজ ব্যবসায় ধস, অর্ধেক দামে বিক্রিও কঠিন

এখলাস শেখ মোড়লগঞ্জ বাগেরহাট প্রতিনিধি

টানা কয়েকদিনের ভারী বর্ষণে বাগেরহাটের মোরেলগঞ্জে তরমুজ ব্যবসায়ীদের মধ্যে চরম সংকট দেখা দিয়েছে। মৌসুমের শুরুতে ভালো লাভের আশায় বিপুল পরিমাণ তরমুজ বাজারে তোলেন ব্যবসায়ীরা। তবে ক্রেতা সংকট ও প্রতিকূল আবহাওয়ার কারণে এখন অর্ধেক দামে বিক্রিও কঠিন হয়ে পড়েছে। ফলে প্রতিদিনই লোকসানের মুখে পড়ছেন তারা।
স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে ক্রেতাদের উপস্থিতি অনেক কমে গেছে। অন্যদিকে তরমুজ দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে কম দামে বিক্রি করছেন। অনেকেই পচন রোধে পাইকারি দামে তরমুজ ছেড়ে দিচ্ছেন।
স্থানীয় তরমুজ ব্যবসায়ী সুমন বলেন, “আমরা অনেক আশা নিয়ে তরমুজ তুলেছিলাম। কিন্তু টানা বৃষ্টিতে বাজার একেবারে ভেঙে পড়েছে। অর্ধেক দামেও বিক্রি করা যাচ্ছে না। প্রতিদিনই ক্ষতির মুখে পড়ছি। এভাবে চলতে থাকলে পুঁজি ধরে রাখা কঠিন হয়ে যাবে।”
স্থানীয়রা জানান, আবহাওয়া স্বাভাবিক না হলে এবং বাজারে ক্রেতা না বাড়লে এ মৌসুমে তরমুজ ব্যবসায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন বলেন, “বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে তরমুজ ব্যবসায়ীরা চলতি মৌসুমে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।”
ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার