June 27, 2026, 3:41 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলের বিক্ষোভ মিছিল

আলমগীর হোসাইন কুড়িগ্রাম প্রতিনিধি

গণভোটে প্রদত্ত জনরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ মে) বিকেল ৫টায় কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের বিজয় স্তম্ভে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মতিন ফারুকী, জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন এবং জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।
বক্তারা অভিযোগ করেন, গণভোটে জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার এখনো ফলাফল বাস্তবায়ন করেনি, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তারা বলেন, একই দিনে একাধিক নির্বাচন অনুষ্ঠিত হলেও গণভোটের ফলাফলের যথাযথ প্রতিফলন ঘটেনি। এছাড়া সংস্কার পরিষদে শপথ গ্রহণ না করাকে জনমতের প্রতি অবজ্ঞা হিসেবে উল্লেখ করেন তারা।
বক্তারা আরও বলেন, জুলাইয়ের আন্দোলনে শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে হলে দ্রুত গণভোটের রায় কার্যকর করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা শিবির সভাপতি মোশারফ হোসেন, জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার