June 27, 2026, 3:40 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি লুৎফুজ্জামান বাবর

ফারুক আহমেদ রকি নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন হাওরাঞ্চলে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কৃষকদের বোরো ধান তলিয়ে গেছে। শেষ সময়ে ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভাটি অঞ্চলের হাজারো কৃষক।
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করলেও এলাকার এই সংকটময় পরিস্থিতিতে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। তার নির্দেশনায় একটি প্রতিনিধি দল গত তিন দিন ধরে (শুক্রবার থেকে রবিবার) ক্ষতিগ্রস্ত বিভিন্ন হাওর এলাকা সরেজমিনে পরিদর্শন করে।
পরিদর্শনকালে এমপি লুৎফুজ্জামান বাবর ভিডিও কলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। তিনি বলেন, “এই দুর্যোগে আমি আপনাদের পাশে আছি। দ্রুত সময়ের মধ্যে সরকারি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আপনারা ধৈর্য ধরুন ও মনোবল হারাবেন না।”
এমপির একান্ত রাজনৈতিক সচিব মির্জা হায়দারের নেতৃত্বে প্রতিনিধি দলে মাহমুদুল হাসান, সাইফুল আলম লিটনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা জানান।
প্রতিনিধি দলের পক্ষ থেকে আরও জানানো হয়, ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি ত্রাণ ও কৃষি পুনর্বাসন সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত ত্রাণ সহায়তা ও কৃষি প্রণোদনার দাবি জানান।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা পেলে ক্ষতিগ্রস্ত কৃষকরা আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন।



ফেসবুক কর্নার