June 4, 2026, 1:45 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

ঢাকা আইনজীবী সমিতিতে কুষ্টিয়ার জুয়েলের জয়, সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

ঢাকা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৃতি সন্তান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান জুয়েল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।
জানা যায়, ছাত্ররাজনীতি থেকে শুরু করে জাতীয়তাবাদী যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসা মেহেদী হাসান জুয়েল দীর্ঘদিন ধরে আদালতপাড়া ও রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করে নিজেকে সুপরিচিত করে তুলেছেন। রাজনৈতিক প্রতিকূল পরিবেশেও দলের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং আইন পেশায় ধারাবাহিক সাফল্যের কারণে সহকর্মী ও সমর্থকদের কাছে তিনি আস্থার প্রতীক হিসেবে পরিচিত।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের বাসিন্দা জুয়েল ইউনূস মালিথার কনিষ্ঠ সন্তান। পড়াশোনা ও পেশাগত কারণে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করলেও নিজ এলাকার মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। স্থানীয় উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ রয়েছে বলেও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় মেহেদী হাসান জুয়েল বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবাধিকার সুরক্ষায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ঢাকা আইনজীবী সমিতি দেশের বিচারব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে সমিতির সদস্যদের পেশাগত অধিকার রক্ষা ও মানোন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
উল্লেখ্য, একই নির্বাচনে ২৩ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান নির্বাচিত হয়েছেন।



ফেসবুক কর্নার