June 27, 2026, 3:42 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে তিন আসামি গ্রেফতার

আরিফুর রহমান

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও জমি সংক্রান্ত মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—পাইলগাঁও ইউনিয়নের উমরপুর গুচ্ছগ্রাম এলাকার মৃত তাজ উদ্দিনের ছেলে মো. রিবলু মিয়া (৪৫), একই এলাকার মৃত ইস্কন উল্লাহর ছেলে মো. এনাম মিয়া (৩৮) এবং পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের মৃত হাজী মো. চেরাগ আলীর ছেলে মো. শফিক মিয়া (২৫)।
পুলিশ জানায়, রিবলু মিয়া ও এনাম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত মামলা রয়েছে। অন্যদিকে শফিক মিয়াকে জমি দখল ও মারামারি মামলায় গ্রেফতার করা হয়েছে।
অভিযানে অংশ নেন এএসআই মো. আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই উমর ফারুক, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী ও এএসআই রাহাত খানসহ থানার একদল পুলিশ সদস্য।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসি মো. শফিকুল ইসলাম জানান, “বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়ায় রোববার আদালতে পাঠানো হয়েছে।”



ফেসবুক কর্নার