May 5, 2026, 9:01 pm
শিরোনাম :
কুমারখালীতে পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু কুড়িগ্রাম সদর হাসপাতালে সিসিইউ না থাকায় রোগীর মৃত্যু অভিযোগ তুরাগ–উত্তরায় পুরনো অপরাধচক্র সক্রিয় হওয়ার আশঙ্কা, উদ্বেগে স্থানীয়রা কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ‘হালিম গ্রুপ’ প্রধান নিহত লক্ষ্মীপুরে বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার গোডাউনে আগুন, আহত ২ মান্দা স্বাস্থ্যকেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন বন্ধ, অবমাননার অভিযোগ বান্দরবানের রেইচা চেকপোস্টে ২১ রোহিঙ্গা আটক ময়মনসিংহে মাদ্রাসা ছাত্রী অপহরণের অভিযোগ, তদন্তে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বর থেকে হাতকড়াসহ ২ আসামির পলায়ন, একজন আটক

কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার

নাজিমুল ইসলাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলার ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন ও ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এই কমিটিকে ঘিরে জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে।
নবগঠিত কমিটিতে পদাধিকারবলে সভাপতি হয়েছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলার কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক শফিকুল ইসলাম বেবু।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হক গত ৪ মে এ কমিটির অনুমোদন দেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলো নতুন এই কমিটির।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং ক্রীড়াবিদ নাজমুল হুদা (লাকু)।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কমিটির সামনে বড় চ্যালেঞ্জ হবে দীর্ঘদিনের স্থবির ক্রীড়া কার্যক্রমকে পুনরুজ্জীবিত করা। নিয়মিত লীগ ও টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড়দের প্রশিক্ষণ, মাঠ ও অবকাঠামো উন্নয়ন এবং স্কুল-কলেজ পর্যায়ে খেলাধুলা বিস্তারে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিশেষ করে ফুটবল, ক্রিকেট ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন ইভেন্টে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের দীর্ঘমেয়াদি পরিচর্যার মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরার প্রত্যাশা করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
স্থানীয় ক্রীড়াবিদরা আশা প্রকাশ করে বলেন, নতুন এই আহ্বায়ক কমিটি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করলে কুড়িগ্রামের ক্রীড়াঙ্গন আবারও তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।



ফেসবুক কর্নার