August 4, 2026, 4:35 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

মাদারীপুরে ৬ বছ‌রের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Reporter Name

মোঃ সাইফুল ইসলাম আকাশ  শিবচর উপজেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত যুবককে  গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম আকাশ জানান,
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের এক দিন মজুরের ৬ বছরের শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত একই এলাকার বিষ্ণ মজুমদারের ছেলে মিঠুন মজুমদার (২৫) শিশুটিকে একা পেয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিজের ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে বিকেলে ছেড়ে দেয়।
শিশুটি বাড়িতে ফিরে আসলে তার শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পারেন। পরে শিশুটির কাছে ঘটনা শুনে তাকে দ্রুত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী অভিযুক্ত মিঠুন মজুমদারকে গণধোলাই দেয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনরোষ থেকে উদ্ধার করে আটক করে হেফাজতে নেয়। এ ঘটনায় রাতেই শিবচর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
শিবচর থানার ও‌সি মোঃ শ‌ফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আদালতে প্রেরন করা হয়েছে।



ফেসবুক কর্নার