June 24, 2026, 4:25 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

জুরাইনে এজেন্ট ব্যাংকিংয়ের আড়ালে প্রতারণা, বিলের নামে লাখো টাকা আত্মসাৎ

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

রাজধানীর জুরাইন কমিশনার মোড় এলাকায় একটি ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা কেন্দ্রকে ঘিরে বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে। বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল পরিশোধের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়ে তা আত্মসাতের অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ করে আসছিলেন এলাকার বাসিন্দারা। অভিযুক্ত ব্যক্তি গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করে বিল পরিশোধের রশিদ প্রদান করতেন। তবে রশিদে ব্যবহৃত সিল ও অনুমোদন ছিল ভুয়া—পরে সংশ্লিষ্ট দপ্তরে যাচাই করে দেখা যায়, কোনো বিলই জমা হয়নি।
একজন ভুক্তভোগী জানান, তাদের পরিবারের প্রায় দুই বছরের গ্যাস বিল বাবদ ১ লাখ ৯৬ হাজার টাকা ওই কেন্দ্রে জমা দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নোটিশে তারা জানতে পারেন, বিল পরিশোধ হয়নি এবং সংযোগ বিচ্ছিন্নের ঝুঁকিতে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ দিয়ে অভিযুক্ত ব্যক্তি ব্যক্তিগত বিলাসী জীবনযাপন করছিলেন। এ ঘটনায় তাকে খুঁজতে গেলে জানা যায়, তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একাধিক পরিবার একইভাবে প্রতারণার শিকার হয়েছেন। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগীরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, অভিযুক্তকে গ্রেপ্তার এবং আত্মসাৎকৃত অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার