June 4, 2026, 2:38 pm
শিরোনাম :
মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বর্ণাঢ্য আয়োজনে মোল্লাহাটে বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন

Reporter Name

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
মোল্লাহাটে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সদর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শুরুর স্থলে ফিরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও জয়ী নারীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি বেগম রোকেয়ার জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন এবং নারীর শিক্ষা, ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে তাদের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হায়দার আলী, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সাইখুল ইসলাম, সহ-সভাপতি মো. বদিউজ্জামান ও রমেশ চন্দ্র খান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী বিশ্বাস, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাংবাদিক মো. আরিফুল ইসলাম, রায়হান শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম রোকেয়ার আদর্শ ধারণ করে নারীদের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে হবে, যাতে একটি সমতা ও বৈষম্যহীন সমাজ গড়ে ওঠে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার বলেন, “বেগম রোকেয়ার দেখানো পথে চলেই নারীদের স্বাবলম্বী ও সচেতন করে এগিয়ে নিতে হবে



ফেসবুক কর্নার