June 24, 2026, 6:18 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ওমর ফারুক বান্দরবান প্রতিনিধি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী উক্য ছাইং মার্মার মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মার্মা এ আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম শরিফ উদ্দিন। তিনি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং পরে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।
মামলার আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ মোট ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সাবেক শিক্ষাসচিব সিদ্দিক জুবায়ের, বিমানবাহিনীর কয়েকজন কর্মকর্তা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ব্যক্তিবর্গ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, রাজউক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
মামলার আবেদনে অভিযোগ করা হয়, অবহেলা ও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে এবং এতে বহু প্রাণহানির ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। দেশের অন্যতম ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিল শিশু শিক্ষার্থী।



ফেসবুক কর্নার