August 4, 2026, 4:34 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

মণিরামপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name

মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টারঃ
মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ, বিএসটিআই সিলবিহীন বেকারি পণ্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের অপরাধে মণিরামপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে মণিরামপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান।
বিএসটিআই যশোর আঞ্চলিক অফিসের তথ্যের ভিত্তিতে জানানো হয়, মেসার্স আল-আমিন বেকারির মালিক মোঃ কামাল হোসেন মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ এবং বিএসটিআই লোগোসহ উৎপাদন/শেষ তারিখবিহীন বেকারি পণ্য রাখার দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মালিক শিশির কুমার ঘোষকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
সাধন সুইটসের মালিক সাধন কুমার ঘোষকে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মোবাইল কোর্টের মাধ্যমে সর্তক করে দেওয়া হয়।
অভিযানে মণিরামপুর থানা পুলিশের একটি টিম অংশগ্রহণ করে। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলে সাংবাদিকদের জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান।



ফেসবুক কর্নার