August 4, 2026, 4:35 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

তজুমদ্দিনে সদ্য যোগদানকৃত ইউএনও কে শুভেচ্ছা জানাল জামায়াতে ইসলামী নেতৃত্ব

Reporter Name

মোহাম্মদ  নয়ন চৌধুরী ভোলার  তজুমদ্দিন
ভোলার তজুমদ্দিন উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রেজাউল ইসলাম। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর দপ্তরে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার নেতৃবৃন্দ সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে নবনিযুক্ত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে তাঁরা তজুমদ্দিনের সার্বিক সামাজিক স্থিতিশীলতা, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
নবাগত ইউএনও মো. রেজাউল ইসলাম সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, তজুমদ্দিন উপজেলার উন্নয়ন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো এবং আইন-শৃঙ্খলা বজায় রাখাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। এ কাজে সরকারি প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন, তজুমদ্দিনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সেবামুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
শুভেচ্ছা জানাতে উপস্থিত জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা নেতৃবৃন্দ ইউএনওর সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান এবং উন্নয়নমূলক যেকোনো উদ্যোগে গঠনমূলক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।



ফেসবুক কর্নার