June 4, 2026, 12:10 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

১২ পয়েন্ট কাটলেই বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স, ট্রাফিকে নতুন কড়াকড়ি

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
Oplus_131072

কে,এম, জাকির, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সড়কে শৃঙ্খলা ফেরানো এবং চালকদের আরও দায়িত্বশীল করতে নতুন কঠোর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন ব্যবস্থায় ট্রাফিক আইন ভঙ্গ করলে শুধু জরিমানা নয়, ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্টও কাটা হবে। নির্ধারিত ১২ পয়েন্ট শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স বাতিল হয়ে যাবে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, একজন চালকের লাইসেন্সে মোট ১২ পয়েন্ট থাকবে। বিভিন্ন ধরনের ট্রাফিক অপরাধের ভিত্তিতে এসব পয়েন্ট ধাপে ধাপে কেটে নেওয়া হবে।
নতুন নিয়ম অনুযায়ী যান চলাচলে বাধা সৃষ্টি করলে ২ পয়েন্ট, অতিরিক্ত ওজন বহন করলে ২ পয়েন্ট, ট্রাফিক আইন অমান্য করলে ১ পয়েন্ট, অতিরিক্ত ভাড়া আদায় করলে ১ পয়েন্ট, উচ্চ শব্দে হর্ন বাজালে ১ পয়েন্ট, পরিবেশ দূষণকারী যানবাহন চালালে ১ পয়েন্ট এবং যত্রতত্র পার্কিং করলে ১ পয়েন্ট কাটা যাবে।
প্রাথমিকভাবে এই পয়েন্ট ব্যবস্থা চার চাকার যানবাহনের জন্য কার্যকর করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও এটি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে চালকদের জন্য কিছুটা স্বস্তির ব্যবস্থাও রাখা হয়েছে। কোনো চালক টানা ছয় মাস ট্রাফিক আইন ভঙ্গ না করলে তার কাটা পয়েন্টের মধ্যে ২ পয়েন্ট পুনরায় যুক্ত হবে। এছাড়া পয়েন্ট কাটার বিষয়ে আপত্তি থাকলে চালক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান বলেন, “আমাদের মূল লক্ষ্য কাউকে শাস্তি দেওয়া নয়, বরং চালকদের সচেতন করা এবং সড়কে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।”
বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন ব্যবস্থা কার্যকর করতে হলে ব্যাপক প্রচার-প্রচারণা ও চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা জরুরি। তাদের মতে, সচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা ও ট্রাফিক বিশৃঙ্খলা অনেকাংশে কমে আসবে।



ফেসবুক কর্নার