April 24, 2026, 2:42 pm
শিরোনাম :
কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ শিবচরে সিএসএস-এর ফ্রি চিকিৎসা সেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ

যশোর বেনাপোল মহাসড়কে নসিমন প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত 

Reporter Name

স্টাফ রিপোর্টার : যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী বাজারে একটি গরু বোঝাই নসিমন এবং প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের ও নসিমনের চালক সহ অন্তত ৪জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
ঝিকরগাছা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর কর্মকর্তা নয়ন বাবুর বরাতে জানা যায়, বেনাপোলগামী দ্রুত গতির গরু বোঝাই নসিমনের সঙ্গে যশোরগামী একটি প্রাইভেট কারের সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায় এবং নসিমনে থাকা তিনজন গুরুতর আহত হন। আহতরা হলেন ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বালিখোলা গ্রামের মৃত হজরত আলীর ছেলে ইকবাল হোসেন (৪২), বামনালী গ্রামের মৃত ফকির আলীর ছেলে আক্কাছ আলী (৬০), এবং কাউরিয়া গ্রামের শেখ ওয়াজেদ আলীর ছেলে হোসাইন (৩৬)। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল গুরুতর আহত তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।



ফেসবুক কর্নার