June 24, 2026, 4:08 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন: মির্জা আব্বাস

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন, তেমনি রাজনীতির হাল ধরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, তারেক রহমান নতুন নতুন চিন্তা-চেতনার মাধ্যমে দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলেও আশা প্রকাশ করেন।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতা-কর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশের জন্য খালেদা জিয়াকে এই মুহূর্তে খুব প্রয়োজন। তিনি একজন শিক্ষিত অভিভাবক, সকল দল এটা স্বীকার করে। এমনকি তুলনাহীন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি।
তিনি আরও বলেন, খালেদা জিয়া প্রমাণ করেছেন দলমত সকল ধর্মবর্ণ নির্বিশেষে সবার অবিভাবক তিনি। অতীতে কাউকে নিয়ে এত কখনও দোয়া আয়োজন হতে দেখিনি। সব জায়গায় সবাই দোয়া করেছেন। সৃষ্টিকর্তার কাছে চাওয়া সকলের প্রার্থনা হোক তিনি ফিরে আসুক।

এছাড়াও মির্জা আব্বাস বলেন, যারা সংস্কারের কথা বলে, তারা প্রকৃত অর্থে সংস্কার কী তা বোঝে না। তাদের কাছে সংস্কারের মানে কেবল ক্ষমতায় পৌঁছানো।



ফেসবুক কর্নার