June 4, 2026, 6:34 am
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

ঢাকা-১০ ও লক্ষ্মীপুর-১-এ প্রার্থী দেয়নি এনসিপি, মনোনয়ন পাচ্ছেন আসিফ ও মাহফুজ?

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন।
অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করতে যাচ্ছেন আজ বুধবার (১০ ডিসেম্বর)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তেই তারা এ সিদ্ধান্ত প্রকাশ্যে জানাবেন।

পদত্যাগের বিষয়ে এই দুই উপদেষ্টা গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সরকারের সংশ্লিষ্টদের অবহিত করেছেন।
এর মধ্যে, আসিফ মাহমুদ আজ দুপুর তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে পদত্যাগের বিষয়টি জানাতে পারেন তিনি।

স্বতন্ত্র নাকি এনসিপিতে যোগ দিয়ে নির্বাচন করবেন, তা প্রকাশ্যে না এলেও আগামী নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে ভোট করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেটি নিশ্চিত। কিছুদিন আগে তিনি ভোটার হন এই আসনে। ঢাকা-১০ আসনটিতে তার মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ দেয়ার অভিযোগও ওঠে। ফেসবুকেও এই আসন থেকে ভোট করার বিষয়ে ইঙ্গিত দেন তিনি।

সূত্র বলছে, শেষ পর্যন্ত এনসিপিতেই যোগ দিতে পারেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।
এদিকে, এনসিপি আজ প্রথম ধাপে যে ১২৫টি আসনে তাদের প্রার্থী দিয়েছে। তবে, ঢাকা-১০ ও লক্ষ্মীপুর-১ আসনে প্রার্থী ঘোষণা করেনি।
লক্ষ্মীপুরের এই আসনটি রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই উপজেলায় মাহফুজ আলমের বাড়ি। সেখান থেকে তিনি নির্বাচন করবেন বলে আগেই জানিয়েছিলেন তার ভাই মাহবুব আলম।
ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম, আর জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট জসীম উদ্দিন। এই দুই প্রার্থীর বিরুদ্ধেই লড়তে হবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।
অন্যদিকে, লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচনের বিষয়ে শেষ পর্যন্ত অটল থাকলে মাহফুজ আলমকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে শাহাদাত হোসেন সেলিম ও নাজমুল হাসান পাটওয়ারীর বিরুদ্ধে।
এর মধ্যে নাজমুল হাসান পাটওয়ারী দাঁড়িপাল্লার প্রার্থী, আর ধানের শীষ নিয়ে লড়বেন শাহাদাত হোসেন সেলিম।



ফেসবুক কর্নার