June 24, 2026, 2:59 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

ক্ষমতা ও প্রটোকল ভুলে বিশেষ শিশু জিয়াদের পাশে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম

সেলিম ব্যুরো প্রধান

ক্ষমতার প্রটোকল ও দাপ্তরিক ব্যস্ততা ভুলে বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুর পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

জানা গেছে, বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার চণ্ডাখিল গ্রাম থেকে অসুস্থ অবস্থায় জেলা পরিষদ কার্যালয়ে আসে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু মোহাম্মদ জিয়াদ। শিশুটির শারীরিক অবস্থা ও অসহায়ত্ব দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন জেলা পরিষদ প্রশাসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি নিজের দাপ্তরিক ব্যস্ততা উপেক্ষা করে শিশুটির পাশে গিয়ে দাঁড়ান এবং তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে প্রাথমিক চিকিৎসা ব্যয়ের জন্য নগদ অর্থসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

এসময় আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজেরই অংশ। তাদের কষ্টের সময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষের পাশে জেলা পরিষদ সবসময় থাকবে।”

তার এই মানবিক উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় বিভিন্ন মহলে প্রশংসার ঝড় উঠেছে। সচেতন মহল মনে করছে, এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবান ও দায়িত্বশীল মানুষদের মানবিক কাজে আরও উৎসাহিত করবে।



ফেসবুক কর্নার