June 4, 2026, 4:48 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

নানা আয়োজনে নড়াইলে মুক্ত দিবস পালিত

Reporter Name

 

 

মো: নুরতাজুল ইসলাম সৈকত, নড়াইল প্রতিনিধিঃ

 

নড়াইলে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সকালে জেলা জজকোর্ট সংলগ্ন বধ্যভূমি ও পানি উন্নয়ন বোর্ড চত্বরে অবস্থিত গণকবরে পুস্পস্তবক অর্পণ ও মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

 

জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, চিত্রা থিয়েটারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

পরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিবুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহা, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র অধ্যক্ষ আবুল বাসার আল মামুন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস.এম আব্দুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এ বাকী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস. এ মতিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবর রহমান, সহ মুক্তিযোদ্ধাগণ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 

শহীদের প্রতি শ্রদ্ধা, স্বাধীনতার চেতনা সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নানা কর্মসূচিতে দিনটি উদযাপিত হয়



ফেসবুক কর্নার