June 12, 2026, 8:58 pm
শিরোনাম :
সীমান্তে বিজিবির অভিযান: কুলাউড়ায় ৬ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্ রামপালে অস্ত্রসহ আটক ব্যক্তি ‘জলদস্যু বাহিনীর সহযোগী’, দাবি র‍্যাবের প্রাগপুর সীমান্তে পুশইন প্রতিহত, বিজিবি-জনতার সতর্ক অবস্থান রৌমারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল একাধিক ফার্মেসিসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই এসএসসি পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা সম্পন্নের অভিযোগ সরকারি ক্যানালের মাটি কাটার অভিযোগে উদ্বেগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে সাইবার প্রতারণা চক্রের সদস্য গ্রেফতার আবাদি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি, ঝিনাইদহে অবৈধ পুকুর খননের অভিযোগ হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণ, কুড়িগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান, ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়

স্কুল শিক্ষার্থী রামিসার ঘটনায় কুলাউড়ায় মানববন্ধন, সুষ্ঠু বিচারের দাবি

তরিকুর রহমান

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্কুল শিক্ষার্থী রামিসার ঘটনায় প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শনিবার (২৩ মে) দুপুরে কুলাউড়া পৌরসভার সামনে ন্যাচার কেয়ার এন্ড হিউম্যান হেল্প ফাউন্ডেশন-এর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সংগঠনের সম্পাদক, সদস্যবৃন্দসহ স্থানীয় সচেতন নাগরিক, তরুণ সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। পাশাপাশি অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করারও দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, শিশুদের প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা সমাজে উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। এ অবস্থায় পরিবার, সমাজ ও প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ভবিষ্যতে যেন আর কোনো শিশুকে এমন ঘটনার শিকার হতে না হয়, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেষে তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান



ফেসবুক কর্নার