June 22, 2026, 7:07 pm
শিরোনাম :
কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা দালালচক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ লক্ষ্মীপুর সদর হাসপাতালের রোগী-স্বজন চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী

পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’— অডিও ভাইরালের পর কলমাকান্দার ওসি প্রত্যাহার

ফারুক আহমেদ রকি, নেত্রকোনা প্রতিনিধি:

‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা (ওয়ান কাইন্ড অব বিজনেস)’— এমন বক্তব্য সংবলিত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

শনিবার রাতে অডিওটি ভাইরাল হলে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, ওসি আবুল হাসেমকে প্রত্যাহার করা হয়েছে এবং অডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে এক ব্যক্তিকে, যিনি ওসি আবুল হাসেম বলে দাবি করা হচ্ছে, অধীনস্থ পুলিশ সদস্যদের উদ্দেশে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। সেখানে আর্থিক লেনদেন, পারস্পরিক সমন্বয় এবং থানার কার্যক্রম পরিচালনা নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে বলে জানা গেছে।

তবে অডিওটির সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন ওসি মো. আবুল হাসেম। তিনি বলেন, “এই অডিও সম্পর্কে আমি কিছুই জানি না। এমন কোনো বক্তব্য আমি দিইনি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এটি তৈরি করেছে।”

পুলিশ সুপার জানান, প্রযুক্তিগত বিশ্লেষণসহ প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে অডিওটির প্রকৃত উৎস ও সত্যতা যাচাই করা হবে।

উল্লেখ্য, কলমাকান্দা থানাকে ঘিরে সম্প্রতি একাধিক বিতর্কের ঘটনা সামনে এসেছে। এর আগে গত ৫ মে চোরাই পথে আসা ভারতীয় প্রসাধনী ছাড়িয়ে নেওয়ার বিষয়ে ঘুষ লেনদেনের অভিযোগসংবলিত একটি অডিও ফাঁসের ঘটনায় থানার এসআই আবু হানিফকে প্রত্যাহার করা হয় এবং তৎকালীন ওসি মো. সিদ্দিক হোসেনকে বদলি করা হয়। ওই ঘটনার এক মাসেরও কম সময়ের মধ্যে আবারও থানার একজন কর্মকর্তাকে ঘিরে অডিও বিতর্ক সামনে এলো।



ফেসবুক কর্নার