June 12, 2026, 7:56 pm
শিরোনাম :
সীমান্তে বিজিবির অভিযান: কুলাউড়ায় ৬ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্ রামপালে অস্ত্রসহ আটক ব্যক্তি ‘জলদস্যু বাহিনীর সহযোগী’, দাবি র‍্যাবের প্রাগপুর সীমান্তে পুশইন প্রতিহত, বিজিবি-জনতার সতর্ক অবস্থান রৌমারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল একাধিক ফার্মেসিসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই এসএসসি পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা সম্পন্নের অভিযোগ সরকারি ক্যানালের মাটি কাটার অভিযোগে উদ্বেগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে সাইবার প্রতারণা চক্রের সদস্য গ্রেফতার আবাদি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি, ঝিনাইদহে অবৈধ পুকুর খননের অভিযোগ হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণ, কুড়িগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান, ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়

ময়মনসিংহে পৌর রাজনীতিতে আলোচনায় বিএনপি নেতা ফখরুল হাসান

রুহুল আমিন

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভাকে ঘিরে আগাম রাজনৈতিক আলোচনা ক্রমেই জমে উঠছে। সম্ভাব্য পৌর নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক অঙ্গন, চায়ের আড্ডা, সামাজিক যোগাযোগমাধ্যম ও সাধারণ মানুষের আলোচনায় উঠে আসছে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসানের নাম। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ফখরুল হাসান দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি ইতোমধ্যে পৌর এলাকার রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন বলে মনে করছেন অনেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং আধুনিক পৌরসভা গঠনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে জনমনে আলোচনা সৃষ্টি করেছেন তিনি। বিশেষ করে তরুণ ভোটারদের মাঝেও তার জনপ্রিয়তা বাড়ছে বলে দাবি করেছেন দলীয় নেতাকর্মীরা।
এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ফখরুল হাসানকে ঘিরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তাদের ধারণা, দলীয় মনোনয়ন পেলে তিনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শক্ত অবস্থানে থাকবেন।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেননি ফখরুল হাসান। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত গফরগাঁও পৌর রাজনীতিতে তাকে ঘিরে আলোচনা আরও বাড়তে পারে।



ফেসবুক কর্নার