June 24, 2026, 4:08 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

ভোটের তফসিল আসছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। এদিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করবেন।
নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, সিইসি তার ভাষণে নির্বাচনের সব বিষয়ে জানাবেন। এখন পর্যন্ত ৩০০ আসনে নির্বাচন আয়োজনে তফসিল দেয়ার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে।
উল্লেখ্য, সীমানা নির্ধারণ নিয়ে জটিলতায় বাগেরহাট ও গাজীপুরের দুইটি আসন নিয়ে আদালতে গিয়েছে বিক্ষুব্ধ পক্ষ। এ নিয়ে আদালতের আদেশ পাওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব।

এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সিইসির সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন চারজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করেন সিইসি। তা জেনে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপতি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত সাহায্য দরকার সব সহায়তা করবেন বলে জানিয়েছেন।
রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সিইসির সভাপতিত্বে বৈঠকে বসেন কমিশনাররা। তারপরই ইসিব জানালেন, আগামীকালই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেরর ঘণ্টা বাজতে যাচ্ছে।
তফসিল ঘোষণার লক্ষ্যে সিইসির ভাষণ রেকর্ড করতে আজ বিকেল ৪টায় ইসিতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে ডাকা হয়। রেকডকৃত এই ভাষণের প্রচার হবে কাল সন্ধ্যায়।
এতদিন ধরে রেওয়াজ ছিল, যেদিনই ভাষণ রেকর্ড করা হয় এবং রাষ্ট্রপতির সঙ্গে ইসি সাক্ষাৎ করে, সেদিনই তফসিল দেয়া হয়। তবে এবার ব্যতিক্রম দেখলো দেশের মানুষ।



ফেসবুক কর্নার