May 14, 2026, 11:53 pm
শিরোনাম :
সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি, বাড়ানো হয়েছে টহল কার্যক্রম কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি মামলায় ৫ আসামি কারাগারে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এক বছরেও বাস্তবায়ন হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র তিন দাবি শেবাচিম হাসপাতালে অক্সিজেন খুলে নেওয়ার অভিযোগ, রোগীর মৃত্যুতে কর্মচারী বরখাস্ত ধামরাই সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক নিষিদ্ধ, জারি সতর্কতা নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা নেত্রকোনায় কন্যাকে নির্যাতনের অভিযোগে পিতা গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা কিশোরী উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ মান্দার শিক্ষার্থীদের সাফল্যে সংবর্ধনা

ভোক্তা অধিকারের অভিযানে সার ব্যবসায়ীর ১ লক্ষ টাকা জরিমানা

Reporter Name

মোহাম্মদ মুজাহিদঃ
সাতক্ষীরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আশাশুনি উপজেলার কুল্যা এলাকায় এক অভিযান পরিচালনা করেছে। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, অতিরিক্ত সার মজুদ, ইন্ডিয়ান মোড়কে নকল বীজ ধান গুদামজাতের অপরাধে এক সার ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে আশাশুনি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা এবং সাতক্ষীরা পুলিশ লাইনের একটি টিমের সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সার-কীটনাশকসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় আশাশুনি কুল্যা ইউনিয়নে মেসার্স গাজী এন্টারপ্রাইজ নামক বিসিআইসির সার ডিলারের প্রতিষ্ঠানটিতে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর বলেন, কুল্যা ইউনিয়নে মেসার্স গাজী এন্টারপ্রাইজ নামক বিসিআইসির সার ডিলারের প্রতিষ্ঠানটিতে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয় করাসহ সার ক্রয়-বিক্রয়ের ভাউচার প্রদান ও সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখাসহ বিভিন্ন অনিয়মের অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠানটির মালিক মোঃ আনোয়ার হোসেন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় আইন ও নিয়ম মেনে এবং চাষিদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এ সময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা সহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে



ফেসবুক কর্নার