June 24, 2026, 3:02 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

ঈদে মাংস কাটতে বিমানে উড়ে রাজধানীতে আসছেন কসাইরা

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকায় ভিড় বাড়ছে নীলফামারীর সৈয়দপুরের দক্ষ কসাইদের। পশু জবাই, চামড়া অক্ষত রেখে ছাড়ানো এবং নিখুঁতভাবে মাংস কাটার দক্ষতার কারণে তাদের চাহিদা বেশি। কেউ ট্রেন বা বাসে রওনা দিলেও, সময় বাঁচাতে অনেকেই এবার বিমানে করে ঢাকায় যাচ্ছেন।

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির কাজ করতে সৈয়দপুর থেকে শতাধিক কসাই ঢাকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছেন। ঈদের কয়েক দিন রাজধানীতে বাড়ি বাড়ি গিয়ে তারা পশু জবাই, মাংস টুকরো করা ও ভাগ করে দেওয়ার কাজ করেন। এই স্বল্প সময়েই তাদের সম্মিলিত আয় দাঁড়ায় কয়েক লাখ টাকায়।

সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম কোরাইশি জানান, ঈদের আগের দিন ১০ সদস্যের একটি দল নিয়ে তিনি বিমানে ঢাকায় যাবেন। ইতোমধ্যে টিকিট কাটা শেষ হয়েছে। ঢাকায় পৌঁছে দলটিকে কয়েক ভাগে ভাগ করে বিভিন্ন এলাকায় কাজ করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, তাদের পূর্বপুরুষরাও দীর্ঘদিন ধরে ঢাকায় গিয়ে কোরবানির কাজ করতেন। ছোটবেলা থেকেই পশু জবাই ও মাংস কাটার কাজ শিখে বড় হয়েছেন তারা।

গোলাহাট এলাকার কসাই সুলতান জানান, ঈদের অনেক আগেই ঢাকার বিভিন্ন পরিবার তাদের বুকিং দিয়ে রাখে। তিনি আরও বলেন, মোহাম্মদপুরে আত্মীয় থাকার কারণে কয়েকজনকে সঙ্গে নিয়ে আগেভাগেই বিমানে করে ঢাকায় চলে এসেছেন। সাধারণত গরুর মূল্যের ভিত্তিতে পারিশ্রমিক নির্ধারণ হয়। যেমন, এক লাখ টাকার গরু কাটলে কসাইরা প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত পান। তাই বাড়তি খরচ হলেও বিমানে যাতায়াত করাকে লাভজনক মনে করেন তারা।



ফেসবুক কর্নার