June 24, 2026, 3:22 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

পোশাকবিধি নিয়ে বিতর্কের পর সিদ্ধান্ত প্রত্যাহার করল বাংলাদেশ বেতার

কাকলি প্রধান

ওড়না ও টিপসহ সংবাদ উপস্থাপকদের পোশাকবিষয়ক নির্দেশনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর আগের সিদ্ধান্ত বাতিল করেছে বাংলাদেশ বেতার।
গত রোববার (২৪ মে) জারি করা এক নতুন অফিস আদেশে জানানো হয়, সংবাদ উপস্থাপকদের পোশাকসংক্রান্ত পূর্বের নির্দেশনা আর কার্যকর থাকবে না। আদেশে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদ।
এর আগে ৪ মে কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক (বার্তা) তানিয়া নাজনীন স্বাক্ষরিত এক নির্দেশনায় ফেসবুক লাইভে প্রচারিত সংবাদ বুলেটিনে অংশ নেওয়া উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাকবিধি নির্ধারণ করা হয়। এতে নারী উপস্থাপকদের শাড়ি বা ওড়নাসহ সালোয়ার-কামিজ পরিধানের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বড় টিপ ব্যবহার না করা এবং এক পাশে ওড়না না পরার বিষয়েও নির্দেশনা ছিল।
পুরুষ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরার নির্দেশনা দেওয়া হয়। বিশেষ দিবস ও উৎসবে পাঞ্জাবি পরার সুযোগ থাকলেও টি-শার্ট ও গেঞ্জি পরিধান নিষিদ্ধ করা হয়েছিল।
নির্দেশনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই রাষ্ট্রীয় গণমাধ্যমে সংবাদ উপস্থাপকদের পোশাক নিয়ে এমন নির্দেশনাকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন। বিশেষ করে নারী উপস্থাপকদের জন্য আলাদা বিধিনিষেধ আরোপকে কেউ কেউ বৈষম্যমূলক বলেও অভিহিত করেন।
সমালোচনার প্রেক্ষিতে শেষ পর্যন্ত আগের নির্দেশনা প্রত্যাহার করে নেয় বাংলাদেশ বেতার।



ফেসবুক কর্নার