June 24, 2026, 3:23 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, নিহতের সংখ্যা বৃদ্ধির শঙ্কা

মোঃ ইসমাইল হোসেন

ঢাকার মগবাজারের আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ওয়ার্ডে একসঙ্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে থানা পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

পুলিশ জানিয়েছে, হাসপাতালে গুরুতর আহত আরও নবজাতক আছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।
হাসপাতাল প্রাঙ্গণে নিহতের স্বজনরা দাবি করেছেন, ওয়ার্ডটিতে ১৫ জন শিশু ছিল, যার মধ্যে ১২ জন মারা গেছেন; তবে এ বিষয়ে কোনো কর্তৃপক্ষের বক্তব্য না পাওয়ায় নিশ্চিত হওয়া যায়নি।



ফেসবুক কর্নার